এলার্জি দূর করতে নিম পাতা গুড়ার ব্যাবহার

 


এলার্জি দূর করতে নিম পাতা

এলার্জি বা এলার্জি চুলকানি দূর করার একমাত্র মহাষৌধ হল নিম পাতা। আল্লাহ রাব্বুল আলামিন নিম পাতার মধ্যে এমন শক্তি দিয়েছেন যা এলার্জি চিরতরে দূর করে দিতে পারে। তাই যারা এলার্জির যন্ত্রণায় অস্থির কিংবা এলার্জি চুলকানি সহ্য করতে পারছেন না তারা সব বাদ দিয়ে নিম পাতার উপর নির্ভর করেন। এখন দেখে নিন এলার্জি দূর করতে কিভাবে নিম পাতা ব্যবহার করতে হয়।

ব্যবহার পদ্ধতি: বেশি করে নিম পাতা সংগ্রহ করুন। এর পরে এই পাতা রোদে শুকিয়ে ঝরঝরে করে ফেলুন। অতঃপর শিল পাটায় পিষে গুড়া করে বৈয়াম বা কৌটা ভর্তি করে রাখুন। ঐ বৈয়াম বা কৌটা  থেকে প্রতিদিনের জন্য ১ চা চামচ নিম পাতার গুঁড়া নিয়ে তিন ভাগ করে ১ ভাগ এক গ্লাস পানিতে ১ চা চামচ ইসুবগুলের ভুষি সঙ্গে আধাঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর খাওয়ার আগে মিশ্রণটি ভালোভাবে চামচ দিয়ে নাড়ুন।

প্রতিদিন এই মিশ্রণ তিনবার খাবেন। সকালে খালি পেটেদুপুরে ভরা পেটে  এবং রাতে ঘুমানোর আগে এক গ্লাস করে তিনবার তিন গ্লাস এই নিম পাতা ও ইসুবগুলের ভুষির মিশ্রন খাবেন। আর প্রতিবার মিশ্রণ তৈরি করার জন্য উপরের দেখানো অনুপাতে তৈরি করবেন। এভাবে এক টানা ২১ দিন খেয়ে যান। এক মাস পর নিম পাতার কার্যকারিতা শুরু হয়ে যাবে। এলার্জি চিরতরে দূর হবে এবং এলার্জি চুলকানিও এলার্জির সাথে যাবে। ফলে এতদিন জানা খেতে পারতেন না এখন থেকে গড়ে সব খেতে পারবেন।

উপরের দেখানো পদ্ধতিতে নিমপাতা খেতে না পারলে তিনবার ভাত খাওয়ার সময় ১ চা চামচ নিম পাতার গুড়া ৩ ভাগ করে এক ভাগ অল্প ভাতের সাথে মিশিয়ে খান। এভাবেও খেতে না পারলে বড়ি করে পানি দিয়ে গিলে খান। তবে মনে রাখবেন প্রতিদিন তিনবার খাবেন কিন্তু এই এক চা চামচের বেশি নয় এবং যেভাবে পারেন নিয়মিত ২১ দিন খাবেন। শেষে ফলাফল পাবেন এলার্জি বা এলার্জি চুলকানি দূর করতে ডাক্তার ফেল কিন্তু নিমপাতা পাস।

Comments

Popular posts from this blog

রাজমা কি? রাজমা খাওয়ার উপকারিতা কি?

মেথি গুড়ার উপকারিতা কি?